১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

২২৮ তালেবান যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ২২৮ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এছাড়া এই হামলায় আরও ৩১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। খবর আলজাজিরার।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আরও জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানে হামলা চালিয়ে দেশটির তালেবান যোদ্ধাদের ৭৪টি চৌকি ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এছাড়া আরও ১৮টি চৌকি দখল করে নেওয়া হয়েছে।

অন্যদিকে, পাকিস্তান সামরিক বাহিনী নিজ দেশের ২৭ জন লোক আহত হওয়ার তথ্য জানিয়েছে।

এর আগে আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা পাকিস্তানের হামলায় নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ: তারেক রহমান

শেরপুরে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ নেতা রঞ্জিত চন্দ্র গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোক

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে, সেনাসহ ২৫৫ জন নিহত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে নতুন পদ্ধতি চালু

ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ

নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে: মাহমুদুল হক রুবেল 

ফ্রিতে কেয়ারগিভিং কোর্স, প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ

এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন, প্রার্থী ২৬৮ আসনে

খালেদা জিয়ার নির্দেশে মনোনয়ন পেলেন সিলেটের আরিফুল