১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন, প্রার্থী ২৬৮ আসনে

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যে’ থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওই জোট থেকে বেরিয়ে আলাদাভাবে করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে তাদের প্রার্থীরা মাঠে কাজ করছেন।

তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
গাজী আতাউর রহমান বলেন, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা।

তাই আমাদের কোনো হতাশা নেই।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে আসন বণ্টনের ঘোষণা দেয় জামায়াত ইসলামের নেতৃত্বে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। তবে সেই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল