১৪ই সেপ্টেম্বর, ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩

গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ণ

গঞ্জালো গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে আনলো রিয়াল মাদ্রিদ।

বেতিসের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জয়। এমন সমীকরণের সঙ্গে ছিল কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। তবে মাঠের পারফরমেন্সে আগ্রাসী ভূমিকায় দেখা মেলে রিয়াল শিবিরকে।

ম্যাচের ২০ মিনিটে গার্সিয়ার গোলে লিড নেয় দলটি। বিরতির পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুন করেন গঞ্জালো গার্সিয়া। ৫৬ মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন অ্যাসেনসিও।

তবে মিনিট দশেকের মাথায় বেতিসের হয়ে একটি গোল শোধ দেন কুচো এর্নান্দেস। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন গার্সিয়া। আর ম্যাচের শেষ দিকে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন ফ্রান গার্সিয়া।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল