২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের এক সদস্য আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ৩, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি।

রোববার (৩ মে) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম ফারুক (৪০)। তিনি সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। দুপুরে তাঁকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানবপাচারের দুটি পৃথক মামলায় রোববার বিকেলে ফারুককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত