১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২৩, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে বলেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী গ্রাহকদের প্যানিক না হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে। তাই জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এদিকে প্রয়োজনে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটিও সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ঈদের আগেও দেওয়া হয়েছে, প্রয়োজনে এখনো করব।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইরান চুক্তি করতে চাইছে, দাবি ট্রাম্পের

লিভারপুলকে উড়িয়ে গার্দিওলার হাজারতম ম্যাচ উদযাপন

বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

৩৭ হাজার ৮১৪ নারীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জামায়াতের সঙ্গে সমঝোতার কারণ জানালেন নাহিদ ইসলাম

দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

৩০০ কোটি আয়, ছবিটির রেকর্ডের পর রেকর্ড

বাংলাদেশের সঙ্গে অবিচারের প্রতিবাদে আইসিসিকে ‘দ্বিমুখী’ আখ্যা পিসিবি সভাপতির

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ মুহূর্ত: ওএইচসিএইচআর

ব্রণ কেন হয়, ঘরোয়া উপায়ে দূর করবেন যেভাবে