১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে। তবে ইরানকে আত্মসমর্পণ করতে হবে।

বাংলাদেশ সময় বুধবার (২৯ এপ্রিল) আল-জাজিরা লাইভ আপডেটে এ তথ্য জানায়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রশ্ন হলো, তারা (ইরান) যথেষ্ট অগ্রসর হবে কি না। তাদের পারমাণবিক অস্ত্র থাকবে না, এ বিষয়ে একমত না হলে কখনোই কোনো চুক্তি হবে না।

ট্রাম্প আরও বলেন, ইরানকে হার মানতে হবে। তাদের শুধু এটুকুই করতে হবে, শুধু বলতে হবে—‘আমরা আত্মসমর্পণ করলাম’।

এর আগে ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান একটি নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্প বলেন, ‘বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ কিছুটা বেশি কার্যকর। তারা (ইরান) বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে ও সামনে তাদের জন্য পরিস্থিতি আরও খারাপ হবে।’ তিনি পুনরুল্লেখ করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

চলতি সপ্তাহে ইরান যুদ্ধ শেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তেহরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল, পারমাণবিক সংক্রান্ত আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে।

ওয়াশিংটন এই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় শান্তি প্রক্রিয়া আবারও থমকে গেল।

বর্তমানে মার্কিন সামরিক অবরোধের কারণে ইরানের অর্থনীতি ও রসদ সরবরাহ ব্যবস্থা চরম চাপের মুখে রয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করছে, এই ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের মাধ্যমেই তেহরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে বাধ্য করা সম্ভব হবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন

আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: হাদির ভাই

প্লট দুর্নীতি মামলা: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে: প্রধান উপদেষ্টা

ঈদের ছুটি ৭ দিন

খালেদা জিয়ার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

পিএসবির শেরপুর সদর শাখার জুনিয়র অফিসার হুমায়ুন কবিরের বদলিজনিত বিদায়

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ