২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ওপর বিএনপির সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদল ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর বিএনপির একদল সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত ও বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন কর্মী-সমর্থককে গুরুতরভাবে আহত করেন।


এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি প্রার্থীর মৌলিক অধিকার। কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দলের এই সশস্ত্র সন্ত্রাসী হামলা প্রমাণ করে তারা কখনোই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় না ।


আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এ এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের জন্য স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের নিকট জোর দাবি জানাচ্ছি।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত