২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

তারেক রহমানের নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা: ইসি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৩০, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমানের (প্রধানমন্ত্রী) নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ব্যয়ে বিবরণীতে উল্লেখ করা হয়েছে, প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন খাতে ব্যয় এক লাখ ১০ হাজার টাকা, জনসভা আয়োজনের জন্য এক লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। আর নির্বাচনী ক্যাম্প পরিচালনায় তিনি ব্যয় করেছেন তিন লাখ ৬০ হাজার টাকা।

এদিকে নির্বাচনী এজেন্ট ও অন্যান্য স্টাফদের পেছনে নয় লাখ ৮৪ হাজার টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটার প্রতি ১০ টাকা হারে যেটি বেশি হবে, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন। সেই হিসাবে তারেক রহমানের ব্যয়সীমা ছিল ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০টাকা।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলের হামলা, ২৮ ফিলিস্তিনি নিহত

২২ দিনে প্রবাসী আয় এসেছে ২৪২ কোটি মার্কিন ডলার

ময়মনসিংহে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি : পররাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে বালুভর্তি ট্রাকচাপায় নিহত ৪

শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য দম্পতি আটক

সমস্যা সমাধান করে নির্বাচনের পথে মনোযোগী হন: অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল

পাকিস্তানকে হারিয়ে জয় বাংলাদেশের, ফাইনালে প্রতিপক্ষ ভারত

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

১৩ নভেম্বরে ঢাকা ‘লকডাউন’ নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা