২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী দলের প্রধান হিসেবে তারেক রহমান জামায়াত আমিরের বাসায় গেলেন।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি চেয়ারম্যানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জামায়াতের আমির।

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে, জামায়াতের আমিরের সঙ্গে আছেন দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

পরে এখান থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাড্ডার বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল