২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান সেটি পাবেন না। আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আগে দুটা পক্ষ থাকত নৌকা আর ধানের শীষ। এবার নৌকাটা আর নাই। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নাই। নতুন একট দল এসছে।

নতুন মার্কা এসছে দাড়িপাল্লা।
জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যায়নি। যুদ্ধ করে স্বাধীন করেছি।

জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি।

তিনি বলেন, ধানের শীষের ভোট চাওয়ার জন্য এসেছি। আমরা কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। কার্ড হবে মা-বোনদের অস্ত্র। যা দিয়ে চাল-ডাল পাওয়া যাবে। স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে সার-বিষ পাওয়া যাবে।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রেমিকাকে লেলিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ, তারপর ২৬ টুকরো: র‌্যাব

ঢাকা ও আশপাশের জেলায় ভূমিকম্প

৩ ফেব্রুয়ারি শেরপুরে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ন্যায়বিচার হয়েছে, এই রায় আগামী দিনের জন্য উদাহরণ: সালাহউদ্দিন আহমদ

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

সবজির বাজার স্থিতিশীল, পেঁয়াজের দাম কমেছে

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো আপত্তি নেই: প্রেস সচিব

নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ