১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

গণভোট একদিনে চায় না জামায়াতসহ আট দল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত নয় জামায়াতে ইসলামীসহ আট দল। তারা নির্বাচনের আগেই গণভোট চেয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আট দলের এ অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তাহের বলেন, ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। সেখান থেকে নতুন কর্মসূচি আসবে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল