২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ

নরসিংদীর পলাশ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) উপজেলার চরসিন্দুর বাজারে রাতের দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনি চক্রবর্তী (৪০) জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত মদন ঠাকুরের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী রাতে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপরাধীদের আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল