২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

সারাদেশে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ, যার মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ।

এবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়।

অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে রয়েছে- বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল