২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

দলীয় সব পদ থেকে শফিকুল ইসলাম মাসুদকে বহিষ্কার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় এই শাস্তি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। 

শেরপুর -১ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনজনকে ডেকেছিল বিএনপির কেন্দ্রীয় কমিটি; যার মধ্যে শফিকুল ইসলাম মাসুদও ছিলেন। এর মধ্যে ৩ নভেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 যেখানে শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আর বাদ পড়েন যুবদল নেতা মাসুদ।

 এ ঘটনার পর থেকে মাসুদের কর্মী ও সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছিল।

এদিকে এ ঘটনার পর শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক কাঠামোতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। বহিষ্কৃত নেতার সাথে দলের কোনো নেতাকর্মীকে যোগাযোগ না রাখার জন্যও কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বুথে পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

সমস্যা সমাধান করে নির্বাচনের পথে মনোযোগী হন: অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত, ১৩৩ আফগান সেনা নিহতের দাবি

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ভোটে হারিয়ে মির্জা আব্বাস বিজয়ী

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠ নামবে বাংলাদেশ

নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

জুডিশিয়াল সার্ভিস কমিশনে ১১৫২ পদে নিয়োগ

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী