১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বিলম্ব হতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রায়

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ

বিলম্ব হতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রায়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো সময় তার লন্ডনের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

তবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে।

এদিকে, চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জোবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে রিয়েল টাইম ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ দেখাচ্ছে, ঢাকায় পৌঁছতে জোবাইদা রহমানের দেড় ঘণ্টা বিলম্ব হতে পারে।

জোবাইদা রহমান দেশে আসার পর খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

বিসিবি-আইসিসি বৈঠক শেষে যা জানা গেল

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

শেরপুরে জমি ও সুদের টাকা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল নারীর 

কমিশনের প্রতিবেদন পেশ: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার

শেষের নাটকীয়তায় সুইজারল্যান্ডকে বিদায় করে সেমিতে আর্জেন্টিনা

পতাকা মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে গুলশানে

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ফরম সংগ্রহ

মন্ত্রীর ছেলেমেয়েও মন্ত্রী, বিএনপিতে চমক দেখালেন যারা

এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান নিয়োগের ফল প্রকাশ