২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা-উপজেলা-সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন আজ থেকে শুরু। গত কয়েক বছরের মতো এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ পাবেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ভর্তির নিয়মাবলি প্রকাশ করেছে।

নিয়মাবলিতে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

অনলাইনে ঘরে বসেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির আবেদনের ফি ১০০ টাকা। টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে ফি পরিশোধ করতে পারবেন। লটারির সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি চলবে।

এবারও ভর্তির ক্ষেত্রে দুটি অপেক্ষমান তালিকা থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমান তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

/ টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজে টোল মওকুফ করল ইরান

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

শেরপুরে সেরা প্যানেল আইনজীবী মনোনীত হলেন হরিদাস সাহা

নিয়োগ দেবে আড়ং, থাকছে অন্যান্য সুবিধা

ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে দল ব্যবস্থা নেবে : নজরুল ইসলাম খান

জেনে নিন মুখ বাঁকা ছাড়াও স্ট্রোকের এই লক্ষণগুলো

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন যেভাবে

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ