১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার মার্কেটের ওপর নির্মানাধীন অংশে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টিএ ২৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ৫টা ৩৩মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬ ইউনিট।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল