১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

৪৯তম বিসিএসের (বিশেষ) প্রবেশপত্র পুনঃপ্রকাশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ

ঢাকা: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত হলের নামের সঙ্গে টেলিটকের মেসেজে হলের নামের ভিন্নতা রয়েছে, তাঁদের প্রবেশপত্র আবার প্রকাশ করা হয়েছে।

৭ অক্টোবর বিকেল চারটা থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুনভাবে ডাউনলোড করা প্রবেশপত্রটি পরীক্ষার হলে প্রবেশের জন্য কার্যকর হবে।

পিএসসি ঘোষিত সময় অনুযায়ী ১০ অক্টোবর ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। ৪৯তম বিসিএস (বিশেষ) ৬৮৩টি পদের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৫৬ জনের বেশি।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন: সিইসি

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সরকার সংগ্রহ করছে ১০ হাজার কোটি টাকা

রাজধানীর উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০

লাহোর টেস্টে চার ফিফটিতে দিনশেষে পাকিস্তানের ৩১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘ঐতিহাসিক রায়’, জনগণকে শান্ত থাকার আহ্বান সরকারের

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত থাকুন : ইরান

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা