১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন জানান, নিজে গাড়ি চালিয়ে তিনি বাড়িতে যাচ্ছিলেন। বাইপাস সড়ক পার হওয়ায় সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

তবে গুলি না লাগায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল