১৯শে জুন, ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ১৯, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ মিশন নিয়ে বর্তমানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ফুটবল উন্মাদনার মাঝে শহরটিতে ঘটেছে এক ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুক্রবার কানসাস সিটিতে একাধিক গুলিবর্ষণের ঘটনায় আর্জেন্টাইন সমর্থকদের বহনকারী একটি উবার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটা এ ঘটনায় এক সমর্থক নিহত হয়েছেন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।


আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবার চালকও রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। একই সময়ে ইন্টারস্টেট ৭০ ও ইন্টারসস্টেট ৬৭০ হাইওয়েতে কয়েকটি গুলি চালানো হয়, যা অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ চলাকালীন ঘটে।

২২ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তি এখনও পলাতক এবং তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আর্জেন্টিনা সমর্থকদের মতে, একটি গাড়ি তাদের উবারের পাশে এসে গুলি চালায়। এতে চালকের পায়ে গুলি লাগে, তবে প্রথমে তারা ভেবেছিল টায়ার ফেটে গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় গাড়িটির চালক গুলিবিদ্ধ হলেও তার আঘাত প্রাণঘাতী ছিল না এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে একই ঘটনায় গুরুতর আহত হওয়া সমর্থকদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই হামলার ঘটনায় আরও কয়েকজন সমর্থক গুরুতর জখম হয়েছেন।

বিশ্বকাপ চলাকালীন স্বাগতিক শহরে এমন সশস্ত্র সহিংসতার ঘটনায় টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী

শেরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর: ডা. জাহিদ

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

বন্ধুকে ভিডিও কলে রেখে নোবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা

মুমিনের জীবনে রমজান যেকারণে এত গুরুত্বপূর্ণ