১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের যেভাবেই হোক আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, আমি অস্বীকার করছি না। কিন্তু নির্বাচনের আগে এসব যে বন্ধ হয়ে যাবে তা আমি বলতে পারব না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত বা লাইট অন-অফের মতো সুইচ থাকত, তাহলে আমি করে দিতাম। লাইট অফ, এখন আর কোনো কিলিং কোনোকিছু হবে না। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলো তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আমরাও বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণের মান কেমন হচ্ছে, সেটি দেখার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, জানুয়ারির মধ্যেই প্রশিক্ষণ শেষ হবে। সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতির প্রয়োজন আমরা সবকিছুই নিচ্ছি। এর জন্যই কিন্তু প্রশিক্ষণ দরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বেড়েছে। ভোট গণনার স্বার্থে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। যেখানে সমস্যা আছে, সেখানে বিকল্পভাবে আলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ সময় নির্বাচনে বডি ক্যামেরা থাকবে বলেও জানান তিনি।

জাতীয় পার্টির নির্বাচনি প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাইতো মাঠে, পুরো মাঠতো তারাই গরম করে রাখছে। কে কি বলে তাতো না। অনেকে আছে ঘর থেকে বের হতে চায় না।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করছেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ : ফুটবলে বালক-বালিকা বিভাগে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা

‘হাতে এখনও সময় আছে, আপনারা শুভ রাজনীতি করুন’: শেরপুরে বিএনপিকে জামায়াত প্রার্থী

সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে

স্কুলে ভর্তিতে বয়স নিয়ে নতুন নির্দেশনা

সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আফগানদের

কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াত

পাটওয়ারী-জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি

ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি