১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বিটিভি এখনো মুসলমান হয় নাই: জামায়াত নায়েবে আমির

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

নির্বাচনী প্রচারে সব দলকে সমান সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এখনো মুসলমান হয় নাই।

বুধবার (০৭ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা বলেছি যে, লেভেল প্লেয়িং ফিল্ড এখন নাই। মাঠে কোনো একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে।

যেমন আজকে আমি তথ্য উপদেষ্টাকে ফোন করেছিলাম যে, আপনার টেলিভিশন (বিটিভি) তো এখনো মুসলমান হয় নাই। কারণ এটা নিরপেক্ষ হয়নি। উনি অনেকটা স্বীকার করেছেন, অসহায়ত্বের কথা বলেছেন। আমরা বলছি, অনতিবিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয়, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য।
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত