৩রা জুন, ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

এনসিপি শেরপুর সদর উপজেলার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ২২, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নবগঠিত সদস্যদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৫ টার দিকে জেলা কার্যালয়ে নতুন কমিটির সভাপতি আরিফ সাফফারীর সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, বিশেষ অতিথি সদস্য সচিব প্রভাষক নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রহমান, যুগ্ম সদস্য সচিব অ্যাড. সাব্বির হাসান প্রমুখ।

উক্ত পরিচিতি সভাটি সঞ্চালনা করেন শেরপুর সদর উপজেলার নতুন কমিটির সদস্য মো. সাব্বির হাসান জুয়েল।

উল্লেখ্য, গত সোমবার ( ১৮ মে) রাতে শেরপুর সদর উপজেলায় আরিফ সাফফারীকে আহ্বায়ক ও মো. সাব্বির হাসান জুয়েলকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সদস্য সংখ্যা ৬৮। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 

এসএফ/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল