২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

ত্বকে কাঁচা দুধ ব্যবহারের এই উপকারিতাগুলো জানেন কী?

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ

ঢাকা: ত্বকের যত্ন নিয়ে যারা সচেতন তারা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। এর ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে। ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে। কেননা কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। সেইসঙ্গে ত্বকের গভীরে থাকা ময়লা দূর করে ত্বককে আর্দ্র রাখতেও ভূমিকা রাখে।

ত্বকের কালচে দাগ এবং রোদে পোড়া ভাব দূর করতে কাঁচা দুধ উপকারী। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের রঙের অসমতা দূর করে। ল্যাকটিক অ্যাসিড ত্বকের মরা কোষ দূর করে। ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগাতে, ত্বক নরম ও মসৃণ করতে, ব্রণ ও ব্রণের দাগ দূর করতে দুধের জুড়ি নেই।

যেভাবে ব্যবহার করবেন

কাঁচা দুধ ও হলুদের গুঁড়ো
পাত্রে ১ টেবিল চামচ কাঁচা দুধ এবং ১ চা চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। হলুদের গুঁড়ো অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ। তাই এই প্যাকের ব্যবহারে ব্রণ, পিগমেন্টেশনের কালচে দাগ দূর হবে।

কাঁচা দুধ ও মধু
পাত্রে সমপরিমাণে কাঁচা দুধ ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এ প্যাক ত্বকের আর্দ্রতা ফেরাবে, উজ্জ্বলতা বাড়াবে।

চালের গুঁড়ো ও কাঁচা দুধ
চালের গুঁড়োর সঙ্গে কাঁচা দুধ ও মধু মিশিয়ে একটি মাস্ক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ৭-১০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। স্ক্রাবার হিসেবে এটি বেশ উপকারী। এর ব্যবহারে ত্বকের মরা চামড়া দূর হবে। তবে সংবেদনশীল ত্বকে কাঁচা দুধ ব্যবহার করবেন না। এতে ত্বক লালচে হয়ে যেতে পারে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবে বিদেশি বিনিয়োগকারীরা

ঈদের দিন গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

যে কারণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন নালিতাবাড়ীর কৃষকের ছেলে আল আমিন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল জানবেন যেভাবে

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ওপর বিএনপির সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি 

আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩৩

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়