১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

রাজবাড়ীর দুইটি আসনেই বিএনপি প্রার্থীর বিজয়

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে এবং রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত হারুন-অর-রশিদ (ধানের শীষ) ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পেয়েছেন।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপির জামিল হিজাযী (শাপলা কলি) ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল