১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষকের পদ বাতিল করেছে সরকার।

রোববার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সংশোধিত গেজেট জারি করেছে।

যার মাধ্যমে গত আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা নতুন ওই দুটি পদ বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এ প্রজ্ঞাপনে সই করেছেন।

আগস্টে জারি করা ওই বিধিমালায় মোট চার পদে শিক্ষকের কথা বলা ছিল, সেগুলো হলো— প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। তবে সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদের কথা উল্লেখ করা হয়েছে।

প্রাথমিকে এই দুই পদ সৃষ্টিকে কেন্দ্র করে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনকে আপত্তি তুলতে দেখা যায়। এরপর এলো এমন সিদ্ধান্ত।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল