১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

জামায়াতের ভোট বর্জনের মাধ্যমে শেষ হল শেরপুর-৩ আসনের নির্বাচন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ

জাল ভোট, ভোট কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জন করেছেন। আর এর মাধ্যমেই শেষ হল শেরপুর-৩ আসনের উপনির্বাচন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
জামায়াত প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে জালভোট দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আগে থেকে অভিযোগের পরেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল