১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৬ ভ্যানগাড়ি আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

শেরপুর: অবৈধভাবে বালু পরিবহনের দায়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের হালচাটি লেবারমোড়ে ৬টি ভ্যানগাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৭ ফেব্রুয়ারি  সকালে বিজিবির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নকশী ক্যাম্পের কমান্ডার মাসুদুর রহমান। 

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় ভ্যানগাড়িগুলো আটক করা হয়। পরে আটককৃত বালুসহ ভ্যানগাড়িগুলো ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের নিকট হস্তান্তর করা হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশ ও নদী সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল