১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার আইসিসিকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কা রয়েছে। সেই কারণে সেখানে বাংলাদেশ দল পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড।

চিঠিতে বিসিবি আরও উল্লেখ করে, টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ আগ্রহী থাকলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

এ অবস্থায় বিকল্প কোনো দেশে ম্যাচগুলো আয়োজনের সুযোগ থাকলে সে বিষয়ে বিবেচনা করার জন্য আইসিসির প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড।
বিষয়টি নিয়ে এখনো আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে বাংলাদেশের অবস্থানের পর টুর্নামেন্টের সূচি ও ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল