লিওনেল মেসির আগেই ৯০০তম গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৪ সালের ইউরো নেশনস লিগে পর্তুগালের হয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাইলফলকে পৌঁছেন যান। সেজন্য তার ম্যাচ খেলতে হয়েছে ১ হাজার ২৩৮টি। ঠিক একই মাইলফলক ছুতেঁ মেসিকে খেলতে হয়েছে ১ হাজার ১৪২টি। অথাৎ ৯৬টি ম্যাচ কম খেলেছেন মেসি।
আর বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ক্যারিয়ারের ৯০০তম গোলের দেখা পেয়েছেন গতকাল রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ন্যাশভিল এফসির বিপক্ষে। ম্যাচের ৭ মিনিটে নিজের লেজেন্ডারি বাম পায়ের শটে গোলটি করেন।
মেসির গোল সংখ্যা:
আর্জেন্টিনা: ১১৫
প্যারিস সেইন্ট জার্মেই: ৩২
ইন্টার মিয়ামি: ৮১
একনজরে দেখে নিন মেসির ক্যারিয়ারের মাইলফলক গোল:
১: আলবেসেতে বলম্পিয়ে, লা লিগা, ৯০’ (২-০ জয়, ১ মে ২০০৫)
১০০: ডায়নামো কিয়েভ, চ্যাম্পিয়ন্স লিগ, ২৬’ (১-০ জয়, ২৯ সেপ্টেম্বর ২০১১)
২০০: রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ সুপার কাপ, ৮৭’ (৩-২ জয়, ১৭ আগস্ট ২০১১)
৩০০: রায়ো ভ্যালেকানো, লা লিগা, ৪৮’ (৫-০ জয়, ২৭ অক্টোবর ২০১২)
৪০০: গ্রানাডা, লা লিগা, ৬২’ (৬-০ জয়, ২৭ সেপ্টেম্বর ২০১৪)
৫০০: ভ্যালেন্সিয়া, লা লিগা, ৬৩’ (১-২ হার, ১৭ এপ্রিল ২০১৬)
৬০০: অ্যাটলেটিকো মাদ্রিদ, লা লিগা, ২৬’ (১-০ জয়, ৩ এপ্রিল ২০১৮)
৭০০: অ্যাটলেটিকো মাদ্রিদ, লা লিগা, ৫০’ (২-২ ড্র, ৩০ জুন ২০২০)
৮০০: প্যানামা, আন্তর্জাতিক ফ্রেন্ডলি, ৮৯’ (২-০ জয়, ২৩ মার্চ ২০২৩)
৯০০: ন্যাশভিল এফসি, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, ৭’
/ টিটি
















