১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুর আদালতের রেকর্ড কিপারসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

ভারতীয় মদসহ শেরপুর আদালতের রেকর্ড রুমের সহকারী (রেকর্ড কিপার) নুরুজ্জামানসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাতে নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে মো. নুরুজ্জামান (৪৫)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়। রোববার দুপুরে ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

/টিটি/এনএ

সর্বশেষ - লাইফস্টাইল