২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

নকলায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি

শেরপুর: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শেরপুরের নকলায় ২ সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়েছে।

সোমবার ( ২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

অভিযানকালে বিনা লাইসেন্সে এবং ক্যাশ মেমো ছাড়া সার বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজের মালিককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ওইসময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, কেউ যেন সারের কৃত্তিম সংকট সৃষ্টি করতে না পারে এবং কৃষক যেন সরকার নির্ধারিত মূল্যে সার ক্রয় করতে পারে সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: হাদির ভাই

এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ২

চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ

সহজেই অতিরিক্ত খাওয়ার অভ্যাস ত্যাগ করবেন যেভাবে

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

ছাত্রদল-ছাত্রশিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের

ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ