১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের সানশেড ভেঙে নিহত ৩

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি বাড়ির অংশবিশেষ মানে সানশেড ভেঙে ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। আরেকজন হাসপাতালে মারা গেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সকালে ভূমিকম্পের ঘটনায় পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি বাড়ির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কলাবাগান এলাকায় একটা বাড়ি আংশিক হেলে যাওয়ার সংবাদ পাওয়া যায়। সুত্রাপুর এলাকায়ও একটি বাড়ি আংশিক হেলে পড়ার সংবাদ পাওয়া গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মেসি-রোনালদোদের পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন তিনি

সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম

নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক

৬ মাসের মধ্যে নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনে দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

৪ দিনের কর্মসূচি দিল প্রাথমিকের শিক্ষকরা

দুদিন কোমায় থেকে মারা গেলেন খামেনির স্ত্রী

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন