শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে বেসরকারি ফলাফলে ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল) ৬০ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।
শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক এ তথ্য নিশ্চিত করেছন।
শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল১৪৫টি।
বেসরকারি ফলাফলের পর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। তবে চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
/এসএফ















