১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শাহবাগে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে শাহবাগ এলাকার হাইকোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শাহবাগ থানাধীন হাইকোর্টের দিয়ে রাস্তা পারাপারে সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ভবঘুরে এক নারী (৩০) গুরুতর আহত অবস্হায় পড়ে থাকেন। এসময় থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত