১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

মহারশির বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, দ্রুত পুনর্বাসনের আশ্বাস

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি

শেরপুর : পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর ভাঙা বাঁধ পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার পূর্ব খৈলকুড়া এলাকায় পরিদর্শনে যান। তিনি এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দেন । সেইসাথে ভাঙা বাঁধটি দ্রুত সময়ে মেরামতের জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানান। পরে বিদ্যালয়ে আশ্রয় নেওয়া গৃহহীন ৯ টি পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবার তুলে দেন।

এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় নদীপাড়ের মানুষ ও কৃষকরা।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রীর ছেলেমেয়েও মন্ত্রী, বিএনপিতে চমক দেখালেন যারা

‘বউ-শাশুড়ি ঝগড়া মার্কা ভারতীয় নাটক সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে’

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কারণ জানালেন সিইসি

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১০০ ছাড়াল, বাস্তুচ্যুত লক্ষাধিক

সাংবাদিক-ভোটাররা কেন্দ্রে মোবাইল নিতে পারবেন, গোপন কক্ষে নয়: ইসি

হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার

এবার ‘জুলাই জাতীয় সনদ’ বাতিল চেয়ে রিট

‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে সেনা কর্মকর্তারা: আইজি প্রিজন

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল

আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করে খামেনিকে নির্দয়ভাবে হত্যা: পুতিন