১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ফ্রিতে কেয়ারগিভিং কোর্স, প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ

ঢাকা: কেয়ারগিভিং হচ্ছে অসুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী বা অন্য কোনো কারণে নির্ভরশীল ব্যক্তিদের যত্ন নেয়া বা সেবা প্রদান করা। এসব কাজ যিনি বা যারা করে থাকেন, তাদের বলা হয় পরিচর্যাকারী বা কেয়ারগিভার। যা একজন নির্ভরশীল ব্যক্তির শারীরিক ও মানসিক উভয় ধরনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।

বর্তমানে দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে কেয়ারগিভার হিসেবে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এ কারণে অনেকেরই এ পেশায় ক্যারিয়ার গড়ার বেশ আগ্রহ।

সম্প্রতি বিনামূল্যে কেয়ারগিভিং কোর্স (লেভেল-২) করার সুযোগ দিয়েছে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি। জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (NHRDF) অর্থায়নে কেয়ারগিভিং কোর্সটি পরিচালনা করা হবে।

প্রশিক্ষণের সময়:
কেয়ারগিভিং কোর্স লেভেল-২ প্রশিক্ষণের সময় ৩ মাস।

শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে।

প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা:
কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ এবং দরিদ্র, অনগ্রসর, সুবিধাবঞ্চিত, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি; ৭২৯/এ, রোড-৯, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।

আবেদনের সময়সীমা:

আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ অক্টোবর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী ১৫ নভেম্বর, ২০২৫ ইং তারিখ ক্লাস শুরু হবে। এছাড়া এ ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন (https://bracjpgsph.org/caregiving-course.about#)।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত