২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ

ঢাকা: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশে করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানটিতে ৬৭টি গাড়িচালক পদে নিয়োগ দেওয়া হবে। ১৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হহয়েছে।

পদের নাম ও সংখ্যা

গাড়িচালক: ৬৭টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। গ্রেড-১৬ এর ক্ষেত্রে হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড-১৫ এর ক্ষেত্রে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

বয়স

১৩ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

প্রার্থীর ধরন

পুরুষ

আবেদন ফি

অনলাইনে রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে গাড়িচালক (১৫ ও ১৬তম গ্রেড)-এর নিয়োগ লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

পরীক্ষার তথ্য

পরীক্ষার তারিখ, সময় ও স্থান যথাসময়ে প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবেদনের শেষ সময়

০৩ নভেম্বর ২০২৫।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত