১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সৌদিতে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের ইকরা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ

সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমস। শনিবার (৮ নভেম্বর) মেয়েদের ভারত্তোলনে ৫৩ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা ১৬৩ কেজি ভার তুলে এই পদক অর্জন করেন।

৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আর আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচ্যারিতে। এবার সৌদির রিয়াদে আরচ্যারি ও শ্যুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারত্তোলনে ইকরার ব্রোঞ্জ যেন অনেকটা চমকই।

শনিবার বাংলাদেশের আরও দুই ভারত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। আজ রোববার (৯ নভেম্বর) এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর খেলা রয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অবশেষে চাকসুর নেতৃত্বে ফিরল ছাত্রশিবির

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে নতুন পদ্ধতি চালু

কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অজয়-রাকুলের নতুন সিনেমা ‘দে দে পেয়ার দে ২’

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করে খামেনিকে নির্দয়ভাবে হত্যা: পুতিন