১৩ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাটিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আরও ১৭টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে।

বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানার তিনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল