২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না: ইসি আনোয়ারুল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ

সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এনসিপিকে ওই প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন এবার কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। নির্বাচন কমিশন আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে করবে না।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী, সবার সহযোগিতায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন হয়, সেজন্য কাজ করে যাচ্ছে কমিশন।”

নির্বাচন কমিশনার বলেন, “বিতর্কিত কোনো লোক নির্বাচনের দায়িত্বে আসতে পরবেন না। অতীতের মতো নির্বাচন হবে না। আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি।”

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আবারও মা হওয়ার গুঞ্জন, যা বললেন বুবলী

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

ওসমান হাদির সিম্প্যাথি নিয়ে ঢাকা-৮ এ ইনকিলাব মঞ্চের কেউ ভোট করবে না

ক্ষমতায় গেলে নারীদের ৫ ঘণ্টা কর্মঘণ্টা হবে: জামায়াত আমীর

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

২৭তম বিসিএসে ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন