১৩ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩

ইতিহাসে প্রথমবার সেমিতে র‍্যাঙ্কিংয়ের সেরা চার দল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুলাই ১২, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

অনেক প্রথমের জন্ম দিয়েছে ২০২৬ বিশ্বকাপ। কিন্তু, থেমে থাকেনি। এবার আরও একটি প্রথমের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব। ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে খেলছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড আছে যথাক্রমে তালিকার ১, ২, ৩ ও ৪ নম্বরে।

কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে আর্জেন্টিনা। আর আলবিসেলেস্তেদের এই জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে ঐতিহাসিক এক রেকর্ড।

শীর্ষে থাকা ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে। সেমিফাইনালে পা রাখা দলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তিনে থাকা স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। চারে থাকা ইংল্যান্ড ২-১ গোলে হারায় নরওয়েকে। ।

১৯৯২ সালে ফুটবল র‍্যাঙ্কিং চালুর পর এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। ফলে সেমিফাইনালে ফ্রান্স-স্পেন ও ইংল্যান্ড-আর্জেন্টিনার লড়াই দুটি বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর রাতের ঘুম হারাম করতে যাচ্ছে নিঃসন্দেহে।

এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শীর্ষ চার দলের মধ্যে মুখোমুখি লড়াই হয়েছিল। সেবার শেষ ষোলোতে ২ নম্বর স্পেন খেলেছিল ৩ নম্বর পর্তুগালের বিপক্ষে, আর কোয়ার্টার ফাইনালে ৪ নম্বর নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ছিল ১ নম্বর ব্রাজিল।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত