১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

প্রতিষ্ঠার ৪১ বছর পর জামালপুর আইন কলেজে বাংলা নববর্ষ উদযাপন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ

উমর ফারুক সেলিম

প্রতিষ্ঠার ৪১ বছর পর জামালপুর আইন কলেজে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ২০২৫-২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এর মধ্য দিয়ে ১৯৮৫ সালে কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠান। যেকারণেই শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছিল।

কলেজে ঢুকতেই চোখে পরে বিভিন্ন আল্পনা। সেই আল্পনার সামনে শিক্ষার্থীদের ছবি তুলতে দেখা যায়।

বাংলা নববর্ষের অনুষ্ঠানের শুরুতেই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিমের নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আবারো শিক্ষকেরা তাদের অভিমত ব্যক্ত করেন। এত বছর পর এমন অনুষ্ঠান দেখে শিক্ষার্থীদের তারা অভিনন্দন জানান।

অধ্যক্ষ বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলি। তাই চাইলেই অনেক কিছু করতে পারি না। আপনাদের এমন অনুষ্ঠান সত্যিই আমাদের মুগ্ধ করেছে।

এরপর বাঙালি রেওয়াজ অনুযায়ী সবাই মিলে পান্তা-ইলিশ খেতে মেতে ওঠেন। খাওয়া শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উৎফুল্ল আমেজ লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উদযাপনের এই স্মৃতিকে আঁকড়ে ধরে রাখার জন্য গ্রুপ ছবি তুলেন রাখেন শিক্ষার্থীরা।

/এফএস/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না সরকার: অর্থ উপদেষ্টা

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

ওসমান হাদির মৃত্যু: প্রতিবাদ জানিয়ে শেরপুরে এনসিপির বিক্ষোভ

রাজধানীর জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক তরুণের

ট্রাম্পের পরমাণবিক অস্ত্র পরীক্ষার সিদ্ধান্তে তীব্র নিন্দা ইরানের

ভারতে খেলতে না চাওয়া বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান