১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

রাজধানীর জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক তরুণের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ণ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। স্বজন ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি।

নিহত তরুণের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হন। একটু সামনের দিকে এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

জাহিদকে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়েছিল বলে জানান রবিন হোসেন। তিনি বলেন, পরে জাহিদকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। পরীক্ষা করে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ভিজিএফ কার্ড কোনো দলীয় গ্রুপকে দেওয়ার দরকার নেই : এমপি হাফেজ রাশেদুল

অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শেরপুরে এইচএসসি ফলাফলে পাশের হার ৪৮.৬৯, ২ কলেজের সবাই ফেল

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

টাকাসহ জেলা জামায়াতের আমির আটক, যা বললেন জামায়াতপ্রার্থী দেলোয়ার

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

খালেদা জিয়ার তিন আসনে ভোট নিয়ে যা জানা গেল

ইরানের সঙ্গে চুক্তি হলে তেলের দাম কমে যাবে: ট্রাম্প

ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা