১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে এইচএসসি ফলাফলে পাশের হার ৪৮.৬৯, ২ কলেজের সবাই ফেল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ

শেরপুর: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শেরপুরে পাশের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ। এ বছর জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী। অন্যদিকে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছে।

অকৃতকার্য দুটি কলেজ হলো জেলার নালিতাবাড়ী উপজেলার হিরণ্ময়ী হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থী এবং শেরপুর সদর উপজেলার মন্মথ দে কলেজের ১২ জন পরীক্ষার্থী।

জানা যায়, এ বছর এইচএসসি পরীক্ষায় জেলার ৩১টি কলেজ থেকে ৯টি পরীক্ষা কেন্দ্রে ৮ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ জন এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন। তাদের মধ্যে মোট পাস করেছে ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। যার মধ্যে ছেলে শিক্ষার্থী ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

শেরপুরে পাসের হারে শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ। এ কলেজে পাসের হার ৭৩.৯৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী।

এছাড়া জেলার নালিতাবাড়ী উপজেলার হিরণ্ময়ী হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থী এবং শেরপুর সদর উপজেলার মন্মথ দে কলেজের ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও দু’টি কলেজের কেউই পাস করতে পারেনিএদিকে সার্বিকভাবে যদিও পাসের হার গতবারের তুলনায় কমেছে, তবুও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন, এ বছর পাশের হার কিছুটা কমেছে। তবে শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান বিশেষজ্ঞদের

নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক

ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮

নকলায় বাল্যবিবাহ দেয়ায় কনের বাবাকে জরিমানা

শেরপুরে ওলামাদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

কোথায় বা কখন আটকানো হতে পারে, তা আগেভাগে বলা কঠিন: শহিদুল আলম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব নেবেন ডিসি-ইউএনও

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ কার্যকর