শেরপুরের সদর উপজেলায় ওলামাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪মার্চ) শহরের কান্দাপাড়া অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর ও সদর উপজেলার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিক্কীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সূরা সদস্য হাফেজ জাকারিয়া আব্দুল বাতেন, জামায়াত নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেরপুর মাইসাহেবা মসজিদের খতিব মুফতি মাওলানা আকরাম হোসেন শেরপুরী।
/টিটি

















