১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

জগন্নাথে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ণ

ঢাকা: ২০ নভেম্বর শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা আর ‘ই’ ইউনিটের ক্ষেত্রে ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/ সমমান ও ২০২৫ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ভর্তির নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তাঁরাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

৩৭ হাজার ৮১৪ নারীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনও দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন: রোববার মাঠে নামছেন ২০ ম্যাজিস্ট্রেট

ওমানকে ইতিহাস গড়তে দিল না ভারত

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, দল থেকে অব্যাহতি

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহ উদ্দিন

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে জয়ীদের গেজেট প্রকাশ