১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৫ বছর সময় লাগবে : গভর্নর

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে ৪ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পাচার হওয়া টাকা দেশে আনা প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক। কতগুলো কেস চিহ্নিত করা গেছে, এমন প্রশ্নে তিনি বলেন, সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই।

মামলা থেকে অর্থ ফেরত আসার বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, আমাদের বাস্তবতা বলতে হবে। বিদেশ থেকে অর্থ আনতে ৪ থেকে ৫ বছর লাগে। এর নিচে হয় না। আমরা খুবই ভাগ্যবান হব, যদি লন্ডন থেকে সাইফুজ্জামান চৌধুরীর মামলার সমাধান হয়ে যায়। কারণ মামলাটি তারা লড়েইনি। ফলে এমনিতেই তারা মামলাটি হেরে গেছে। সেখানে একটা সুযোগ আছে। সে টাকা কবে আসবে, সেটা আমি বলতে পারব না। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে।

আহসান এইচ মনসুর বলেন, বাকিগুলো আবেদনের ওপর নির্ভর করে। এটি দীর্ঘ প্রক্রিয়া। সেখানে আমাদের কিছু করার নেই। আমাদের ধারণা, সাইফুজ্জামান মামলা লড়েনি বলেই সে এমনিতেই হেরে গেছে। এস আলম গ্রুপের বিষয়ে জানতে চাইলে গভর্নর বলেন, আমাদের বিরুদ্ধে ওয়াশিংটনে এস আলম আরবিট্রেশন ফাইল মিউটেশন করেছে। চোরের মার বড় গলা। আমরা মামলাটা লড়ব।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বেড়ে ১৯৯ টাকা

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

মনোনয়ন সংগ্রহের সময় এক সপ্তাহ বাড়াল এনসিপি

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

দিল্লিতে ডা. জাহেদকে হেনস্তার তীব্র প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব

ঢাবির কলা-আইন-সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

শেরপুরে নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের যোগদান

শেরপুরের তিন আসনে ১৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের প্রত্যাহার

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত