ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সালালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মোহাম্মদ সাকিবুল হাসান সবুজ (২২), তার মা বিলকিস আক্তার এবং সাকিবের বোনের জামাই মোহাম্মদ দিদারুল আলম মারা যান। গুরুতর আহত সাকিবের স্ত্রী উম্মে সালমা রিতা (২০) সাকিবের ছোট মেয়েকে ওমানের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আইয়ুব নবীর মাজার জিয়ারত শেষে গাড়ি চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিলেন সাকিব। সালালা এলাকায় হঠাৎ গাড়ির সামনে একটি উট চলে আসলে সেটির সাথে সংঘর্ষ হয়। মুহূর্তেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চুরমার হয়ে যায়।
সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল আজম বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বলে জানতে পেরেছি। দু’জনকে হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যাওয়ার খবর এসেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকাবাসী, নিহতদের স্বজন, বন্ধু ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
/এসএফ


















