২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী এবং পার্শ্ববর্তী হালুয়াঘাট সীমান্ত দিয়ে চোরাই পথে পাচারকালে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, স্যুট ও প্যান্ট পিস, গরু এবং মদ জব্দ করেছে বিজিবি। গত শনিবার রাতে পৃথক অভিযানে এসবস জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা। রোববার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও এবং ঝিনাইগাতি উপজেলার হাতির টং এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় সানম্যাক্স লাক্সারী স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশি শাড়ি এবং কম্বল জব্দ করে বিজিবির টহলরত সদস্যরা। একই রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এলাকা ও হালুয়াঘাট উপজেলার তেলিখালী এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় ১৩টি গরু জব্দ করে টহলরত বিজিবি সদস্যরা। এছাড়াও ঝিনাইগাতি উপজেলার মানিককুড়া ও শ্রীবরদী উপজেলার চুকচুকি এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় মদ জব্দ করে টহলরত বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজীম বায়োজীদ।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল